শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

রহস্যময় ক্যাপশন নিয়ে অপু বিশ্বাস, নেটদুনিয়ায় চর্চা

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭৩ Time View

আবারও আলোচনায় এসেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। দীর্ঘদিন ধরে নিয়মিত অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি প্রায়ই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বর্তমানে তিনি বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন ও ফটোশুটে অংশ নিচ্ছেন। সম্প্রতি তেমনই একটি নতুন ফটোশুটের ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। পাশাপাশি পোস্টে দেন একটি রহস্যময় বার্তা, যা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, তিনি গাঢ় বেগুনি রঙের একটি শাড়ি পরেছেন। জরি কাজের সূক্ষ্ম নকশা ও মানানসই গয়নায় তার লুক হয়ে ওঠে রাজকীয়। ছবির ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, সৌন্দর্যই একজন মানুষের ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন এক আভিজাত্য ধারণ করেছি, যা কোনো শব্দ ছাড়াই অনেক কিছু বলে দেয়।

পোস্টটি প্রকাশের পরই নেটিজেনরা তার লুক ও আভিজাত্যপূর্ণ উপস্থাপনার প্রশংসা করছেন।

এদিকে, একই সময়ে শবনম বুবলী সম্প্রতি দাবি করেন, তার ও শাকিব খানের প্রথম কন্যাসন্তানের জন্ম হয়েছে। যদিও এ বিষয়ে শাকিব খান এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এ ঘটনাকে ঘিরে শাকিব খান ও তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, শাকিব খানের সঙ্গে আগে বৈবাহিক সম্পর্কে ছিলেন অপু বিশ্বাস। তাদের একটি পুত্রসন্তান রয়েছে, যার নাম আব্রাম খান জয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com