দুই পুত্রসন্তানের পর এবার কন্যাসন্তানের বাবা হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। চিত্রনায়িকা শবনম বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ১১ মে তাদের ঘরে জন্ম নিয়েছে একটি কন্যা সন্তান।
পোস্টে বুবলী লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে।” একই সঙ্গে তিনি নবজাতকের একটি ছবিও শেয়ার করেন এবং তার নাম শার্লিন খান বলে উল্লেখ করেন।
এ খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন এবং শুভেচ্ছার বন্যা বয়ে যায়।
এরই মধ্যে বিষয়টি নিয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন জানিয়ে লেখেন, “কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন।”
তবে শুভেচ্ছা বার্তার পাশাপাশি একটি রহস্যময় মন্তব্যও করেন তিনি। মিষ্টি জান্নাত লেখেন, “এই বছরেই আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা।” তাঁর এই মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে নতুন করে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। যদিও এ বিষয়ে তিনি আর কোনো ব্যাখ্যা দেননি।
উল্লেখ্য, গত ১১ মে জন্ম নেয় শাকিব খান ও শবনম বুবলীর কন্যাসন্তান শার্লিন খান। এর আগে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্মগ্রহণ করে তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীর।