সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

অভিনেতা জেমস হ্যান্ডি খুন, গ্রেপ্তার প্রেমিকার ছেলে

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৩ Time View

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অভিনেতা জেমস হ্যান্ডি নিহত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। এ ঘটনায় অভিনেতার প্রেমিকার ছেলে মাইকেল গ্লেডহিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৩ জুন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনের বাইরে ছুরিকাঘাতের শিকার অবস্থায় জেমস হ্যান্ডিকে উদ্ধার করা হয়। পরে তাঁকে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ৪৪ বছর বয়সী মাইকেল গ্লেডহিল নিজেই পুলিশে ফোন করে হত্যার কথা স্বীকার করেন বলে জানা গেছে। ফোনে তিনি বলেন, “আমি একজন মানুষকে হত্যা করেছি, যাকে আমি পাপের মানুষ মনে করি।” এই তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ্রেপ্তার করে।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, জেমস হ্যান্ডি, তাঁর প্রেমিকা এবং প্রেমিকার ছেলে মাইকেল একই বাসভবনে বসবাস করতেন। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

নিউইয়র্কে জন্ম নেওয়া জেমস হ্যান্ডি দীর্ঘদিন ধরে হলিউডে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯৫ সালের জনপ্রিয় চলচ্চিত্র জুমানজি এবং ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার টপ গান: ম্যাভেরিক-এ তাঁর অভিনয় দর্শকদের প্রশংসা কুড়ায়। এছাড়া এলএ ল’ ও কোল্ড কেস-এর মতো জনপ্রিয় ক্রাইম-ড্রামা সিরিজেও তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com