ঈদকে সামনে রেখে জনপ্রিয় সংগীতশিল্পী বালামের নতুন অ্যালবাম ‘মাওলা’ প্রকাশ হতে যাচ্ছে। সম্প্রতি বালামের ইউটিউব চ্যানেল ও সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির ৫৮ সেকেন্ডের একটি ট্রেলার প্রকাশ করা হয়েছে।
গানটি সম্পর্কে বালাম জানান, এটি ছয় বছর আগে তৈরি করা হয়েছিল। কোভিড মহামারির সময়কার এক কঠিন পরিস্থিতিতে, যখন “মাওলা” ছাড়া আর কোনো ভরসা ছিল না—তখনই এক মধ্যরাতে গানটির প্রথম দুই লাইন তাঁর মাথায় আসে। এরপর ধীরে ধীরে গানটির সুর ও পূর্ণ রূপ তৈরি হয়। পরে তিনি গানটি গীতিকার রশিদ নিউটনের সঙ্গে শেয়ার করেন।
‘মাওলা’ গানটির মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন নির্মাতা তানিম রহমান। এতে বালামের বিপরীতে অভিনয় করেছেন তাঁর স্ত্রী সাগুফতা ফারুক। গানটির দৃশ্যধারণ করা হয়েছে নেপালের কালিনচকে।