ঈদুল আজহা আর মাত্র একদিন বাকি থাকতেই জানা গেল, ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাওয়া বহু প্রতীক্ষিত সিনেমাগুলোর মধ্যে আদর আজাদ ও পূজা চেরী অভিনীত ‘নাকফুলের কাব্য’ মুক্তি পাচ্ছে না।
সম্প্রতি এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কিছু অনিবার্য কারণবশত সিনেমাটি এবারের ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে না।
ফেরারী ফরহাদের গল্প ও সংলাপে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন আলোক হাসান।
উল্লেখ্য, ‘নাকফুলের কাব্য’ মূলত একটি গ্রামীণ প্রেক্ষাপটের গল্প নিয়ে নির্মিত হয়েছে। এতে সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করে এগিয়ে চলা এক অমর প্রেম ও বিরহের কাহিনি তুলে ধরা হয়েছে। এটি আদর আজাদ ও পূজা চেরীর প্রথম জুটি হিসেবে কাজ করা সিনেমা।