সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

‘কই রইলা রে’ নিয়ে ফিরছেন হাবিব-কায়া

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪৫ Time View

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হচ্ছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তার সঙ্গে থাকছেন সংগীতশিল্পী কায়া এবং তরুণ শিল্পী মুজা।

দীর্ঘ ২২ বছর পর আবারও একসঙ্গে কাজ করছেন তিন প্রজন্মের এই শিল্পীরা। তাদের নতুন গানের শিরোনাম ‘কই রইলা রে’।

জানা গেছে, আগামী বুধবার (২৭ মে) গানটি প্রকাশ করা হবে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে।

নতুন গান প্রসঙ্গে হাবিব ওয়াহিদ বলেন, অনেক বছর পর কায়ার সঙ্গে আবারও কাজ করতে পেরে তিনি ভীষণ উচ্ছ্বসিত। তার ভাষ্য, এই গানটি আধ্যাত্মিক আবহে নির্মিত, যেখানে জীবনের ছোট ছোট আনন্দ ও অনুভূতির মধ্য দিয়ে স্রষ্টার উপস্থিতি এবং মানসিক প্রশান্তির বিষয়টি তুলে ধরা হয়েছে।

উল্লেখ্য, ২০০৩ সালে প্রকাশিত কৃষ্ণ অ্যালবামের মাধ্যমে বাংলা পপ ও লোকগানে নতুন ধারা সৃষ্টি করেছিলেন হাবিব ও কায়া। এরপর ২০০৪ সালে কায়া ও হেলালকে নিয়ে প্রকাশিত মায়া অ্যালবামও শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। দীর্ঘ বিরতির পর এই জুটির নতুন গান ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com