বুধবার, ১০ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে বিক্ষোভে উত্তাল স্পেন

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৭ Time View

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ–এর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজধানী মাদ্রিদ। শনিবার (২৩ মে) শহরজুড়ে হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিশাল বিক্ষোভ মিছিল।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা–র প্রতিবেদনে বলা হয়েছে, ১৫০টির বেশি নাগরিক সংগঠনের জোট ‘সোসিয়েদাদ সিভিল এসপানিওলা’র উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে সমর্থন দেয় দেশটির প্রধান বিরোধী দল পপুলার পার্টি (পিপি) এবং কট্টর ডানপন্থি দল ভক্স।

বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী সানচেজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তার পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবি জানান। আয়োজকদের দাবি, মিছিলে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ অংশ নেন। যদিও সরকারের পক্ষ থেকে অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৪০ হাজার বলে উল্লেখ করা হয়েছে।

মিছিলে অংশ নেওয়া বহু মানুষকে স্পেনের লাল-হলুদ পতাকা হাতে এবং ‘যথেষ্ট হয়েছে’ লেখা প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়। একটি বড় ব্যানারে লেখা ছিল—‘দুর্নীতির আর দায়মুক্তি নয়, এখনই পদত্যাগ ও নির্বাচন চাই।’

শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলটি শেষ হয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নিকটবর্তী প্লাজা মনক্লোয়ায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com