বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

বিশ্বকাপ সম্প্রচার স্বত্বে ফিফার সঙ্গে চুক্তি, নামমাত্র ব্যয়ে খেলা দেখাবে বিটিভি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৪ Time View

ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের জন্য ফিফা-র সঙ্গে ৩ দশমিক ৮৫ মিলিয়ন মার্কিন ডলারে চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইয়াসের খান চৌধুরী। মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সম্প্রচারস্বত্বের মূল্য বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ৪৭ কোটি ২৫ লাখ টাকা। ভ্যাট ও আয়কর যোগ হলে মোট ব্যয় দাঁড়াবে প্রায় ৬৩ কোটি ৮০ লাখ টাকা।

তিনি জানান, টেলিকম অপারেটর, স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্মের কাছে সম্প্রচারস্বত্ব ও বিজ্ঞাপন বিক্রির মাধ্যমে প্রয়োজনীয় অর্থের প্রায় পুরোটাই সংগ্রহ করা সম্ভব হয়েছে। ফলে সরকারের অতিরিক্ত আর্থিক চাপ ছাড়াই বাংলাদেশ টেলিভিশন বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করতে পারবে।

এ সময় তিনি আরও বলেন, স্বচ্ছতা ও নীতিমালা অনুসরণ করে তুলনামূলক সাশ্রয়ী মূল্যে চুক্তিটি সম্পন্ন করা হয়েছে, যা দেশের দর্শকদের জন্য বিশ্বকাপ উপভোগের সুযোগ নিশ্চিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com