বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চেয়ে বার্তা নরওয়ের

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫ Time View

আর মাত্র দুই দিন পরই শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আসর ঘিরে ইতোমধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশজুড়ে ফুটবলপ্রেমীরা এবারও ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় থাকলেও ভিন্ন এক কারণে সামনে এসেছে নরওয়ের নাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নরওয়ের পক্ষ থেকে বাংলাদেশের উদ্দেশে একটি বার্তা ছড়িয়ে পড়ে, যেখানে এবারের বিশ্বকাপে বাংলাদেশি সমর্থকদের নরওয়ের পাশে থাকার আহ্বান জানানো হয়। নরওয়েজিয়ান অ্যাম্বাসির একটি ফেসবুক পোস্টে বলা হয়, বাংলাদেশ যেহেতু বিশ্বকাপে অংশ নিচ্ছে না, তাই সমর্থনের ক্ষেত্রে নরওয়েকে বিবেচনা করা যেতে পারে।

পোস্টে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর মধ্যে নরওয়ে একটি। পাশাপাশি দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ভৌগোলিক পার্থক্য সত্ত্বেও বৈশ্বিক পরিসরে মিল থাকা আকাঙ্ক্ষা এবং নরওয়ের দীর্ঘদিন পর বিশ্বকাপে ফেরার সুযোগ—এসব বিষয়কে সামনে এনে সমর্থন চাওয়া হয়।

এছাড়া নরওয়ের অ্যাম্বাসি তাদের বার্তায় দুই দেশের প্রাকৃতিক বৈচিত্র্য, নদী-সমুদ্রের সংযোগ এবং ভিন্ন আকারের হলেও বিশ্বমঞ্চে বড় স্বপ্ন দেখার বিষয়গুলোও তুলে ধরে। বার্তায় বলা হয়, ছোট-বড় সবারই স্বপ্ন এক, আর সেই জায়গা থেকেই নরওয়েকে সমর্থনের আহ্বান জানানো হচ্ছে।

এদিকে বাংলাদেশি ফুটবল সমর্থকদের বড় একটি অংশ এখনও ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরেই উচ্ছ্বাসে মেতে আছে। তবে নরওয়ের এই বার্তার পর নতুন করে আলোচনায় এসেছে ‘আন্ডারডগ’ দলগুলোর প্রতি সমর্থনের বিষয়টি।

ফুটবল বিশ্বকাপ ঘিরে যখন বড় দলগুলোর জনপ্রিয়তা তুঙ্গে, তখন নরওয়ের এই আহ্বান কিছুটা ভিন্ন মাত্রা যোগ করেছে সমর্থকদের আলোচনায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com