বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বড় পর্দায় ট্রাম্প, মুহূর্তেই দুয়োতে ফেটে পড়ে স্টেডিয়াম

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬ Time View

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এনবিএ ফাইনালসের একটি ম্যাচ দেখতে গিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত ম্যাচে তার উপস্থিতি ঘিরে স্টেডিয়ামে আলোচনার সৃষ্টি হয়।

ম্যাচ চলাকালে বড় পর্দায় ট্রাম্পের ছবি ভেসে উঠলে দর্শকদের একাংশ করতালি দিলেও অন্যরা দুয়ো ও বিরূপ প্রতিক্রিয়া জানান। তবে এ ঘটনায় ট্রাম্প সন্তুষ্টি প্রকাশ করে দাবি করেন, তিনি মূলত সমর্থনসূচক অভ্যর্থনাই পেয়েছেন।

ট্রাম্প নিক্সের মালিকের ব্যক্তিগত স্যুটে বসে খেলা উপভোগ করেন। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্য ও প্রশাসনের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন।

তার আগমনকে কেন্দ্র করে পুরো এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নিউইয়র্ক পুলিশ ও সিক্রেট সার্ভিসের কড়া তৎপরতার কারণে দর্শকদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে হয় এবং একাধিক নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে প্রবেশ করতে হয়।

নিরাপত্তাজনিত কারণে ম্যাচকে ঘিরে পরিকল্পিত একটি ওয়াচ পার্টিও বাতিল করা হয়। যদিও কিছু দর্শক অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থায় অসন্তোষ প্রকাশ করেন, আয়োজকরা এটিকে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com