বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

দেশে হামে আরও ৩ শিশুর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬ Time View

গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার (৯ জুন) অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে হামের কারণে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়নি। তবে উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা যোগ হয়ে সামগ্রিক পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত দেশে হামের উপসর্গে মোট ৫৩৯ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯২ জনে দাঁড়িয়েছে।

পরিসংখ্যানে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৯৮০ জন এবং মোট সন্দেহজনক রোগীর সংখ্যা বেড়ে ৮১ হাজার ৮৪ জনে পৌঁছেছে। নিশ্চিত রোগীর সংখ্যা গত একদিনে ৫৪ জন বৃদ্ধি পেয়ে মোট দাঁড়িয়েছে ৯ হাজার ৮৩৩ জনে।

এছাড়া ১৫ মার্চ থেকে ৯ জুন পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৬৬ হাজার ১৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬২ হাজার ২৯২ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সংক্রমণ নিয়ন্ত্রণে নজরদারি আরও জোরদারের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com