সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

অভিনেত্রী থেকে গায়িকা—নতুন যাত্রায় তুষি

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৬ Time View

অভিনয়ের পর এবার গায়িকা হিসেবেও প্রশংসা কুড়াচ্ছেন নাজিফা আনজুম তুষি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত রইদ সিনেমার ‘পাগলীর প্রেম জ্বালা’ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি ইতোমধ্যে শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

গানটি নিয়ে তুষি বলেন, অভিনয়ের মানুষ হলেও গানের প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে। বিশেষ করে রবীন্দ্র সরোবরে পরিবেশিত ‘পাগলীর প্রেম জ্বালা’ গানটি তাকে ভীষণ অনুপ্রাণিত করেছে। তার ভাষ্য, ‘রইদ’ সিনেমার গল্প ও গানগুলোতে মাটির মানুষের দুঃখ-কষ্ট এবং জীবনসংগ্রামের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

রইদ সিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা আনজুম তুষি এবং গাজী রাকায়েত। সিনেমাটির গল্পে একসাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে কেন্দ্র করে কাহিনি এগিয়েছে। পাশাপাশি এতে আদম-হাওয়ার আদিম উপাখ্যানও তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতারা।

‘পাগলীর প্রেম জ্বালা’ গানটির কথা ও সুর করেছেন বশর কোম্পানী। সংগীতায়োজন করেছেন সোহাগ চক্রবর্তী।

সিনেমাটির গল্প লিখেছেন মেজবাউর রহমান সুমন ও সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ, রফিকুল ইসলাম পল্টু এবং সুকর্ণ শাহেদ ধীমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com