সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

কানাডার অভিনেতা স্টুয়ার্ট ম্যাকলিনের মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৬ Time View

কানাডার জনপ্রিয় অভিনেতা স্টুয়ার্ট ম্যাকলিন নিখোঁজ হওয়ার প্রায় এক সপ্তাহ পর তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। গত ১৫ মে ব্রিটিশ কলম্বিয়ার লায়ন্স বে-তে নিজ বাসা থেকে তিনি নিখোঁজ হন। পরে ১৮ মে স্কোয়ামিশ রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কাছে তার নিখোঁজ হওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এরপর স্থানীয় পুলিশ ও জনসাধারণের সহায়তায় তার সন্ধান চালানো হয়। পরে মামলাটি ব্রিটিশ কলম্বিয়ার ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিমের কাছে হস্তান্তর করা হলে ২২ মে লায়ন্স বে এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তবে কীভাবে, কখন এবং কোন কারণে তার মৃত্যু হয়েছে—সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, স্টুয়ার্ট ম্যাকলিন টেলিভিশন সিরিজ ও ক্রাইম ড্রামায় কাজের জন্য পরিচিত ছিলেন। ২০১৫ সাল থেকে তিনি নিয়মিতভাবে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পে কাজ করে আসছিলেন। তিনি ‘সুপারন্যাচারাল’, ‘সাইরেন’, ‘হ্যাপি ফেস’ ও ‘মার্ডার ইন এ স্মল টাউন’সহ একাধিক জনপ্রিয় সিরিজে অভিনয় করেছেন।

এছাড়া ‘ভার্জিন রিভার’, ‘অ্যারো’ এবং ‘দ্য ইর‍্যাশনাল’ সিরিজের মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ৩০টিরও বেশি প্রযোজনায় কাজ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com