ঈদুল আজহা উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে আসছে অরিজিনাল ওয়েব ফিল্ম ‘তাজমহল’। বিশেষ আকর্ষণ হিসেবে মুক্তি পাচ্ছে এই প্রজেক্টটি।
ওয়েব ফিল্মটিতে বাংলাদেশের অভিনেতা ফাইজুল ইয়ামিনের বিপরীতে নারী প্রধান চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সৃজা দত্ত।
প্রথমবারের মতো বাংলাদেশে কাজ করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সৃজা দত্ত। তিনি বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ এবং এখানকার মানুষ আন্তরিক। তার ভাষ্য, বাংলাদেশিরা ভারতীয়দের অনেক ভালোবাসেন। ঢাকা সফর ও শুটিং অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, ফাইজুল ইয়ামিনের সঙ্গে কাজের প্রস্তাব পাওয়ার পরই তিনি এই সুযোগটি গ্রহণ করেন।
কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রী এর আগে দেবের সঙ্গে ‘বাঘা যতীন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। এরপর ‘টেক্কা’ ও ‘রঘু ডাকাত’ সিনেমায় অভিনয় করেন তিনি। এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর ‘নিশির ডাক’ সিরিজেও তাকে দেখা গেছে।
নির্মাতা ওয়াহিদ আনাম-র পরিচালনায় নির্মিত এই ওয়েব ফিল্মে কাঁটাতার, দেশভাগ ও ভিন্নধর্মী এক রোমান্টিক গল্প তুলে ধরা হয়েছে। প্রযোজনার সার্বিক সহযোগিতায় রয়েছে পোলার আইস্ক্রিম।