রবিবার, ২৪ মে ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

তেহরানের দাবি না মানলে যুক্তরাষ্ট্রের ক্ষতি বাড়বে—ইরানের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২ Time View

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বৈধ অধিকার ও দাবি মেনে না নিলে যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি আরও জটিল ও ক্ষতিকর হয়ে উঠবে।

শনিবার (২৩ মে) ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ইরানের দাবি অস্বীকার করলে তা কূটনৈতিক ও সামরিক—উভয় ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরায়েলের জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। তার মতে, ইরানের প্রস্তাব গ্রহণ না করে সংঘাত অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রকে যুদ্ধক্ষেত্র ও কূটনৈতিক উভয় দিক থেকেই চাপে থাকতে হবে।

তিনি আরও দাবি করেন, ইরানের প্রস্তাব না মানলে যুক্তরাষ্ট্রের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর অতিরিক্ত ক্ষতি ও ব্যয়ের চাপ বাড়বে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, তেহরানের প্রস্তাব গ্রহণ ছাড়া অন্য কোনো পথ কার্যকর নয় এবং তা উপেক্ষা করলে পরিস্থিতি আরও ব্যয়বহুল ও সংকটপূর্ণ হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com