দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। সেখান থেকেই তিনি হঠাৎ ভক্তদের জন্য একটি নতুন সুখবর দিয়েছেন।
জানা গেছে, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে একই প্রজেক্টে দেখা যাবে তাকে। শুক্রবার (২২ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
পোস্টে জানানো হয়, প্রবাসী জীবনসংগ্রাম ও নানা বাস্তব গল্প নিয়ে নির্মিত এই শর্টফিল্মটি আগামী ২৭ মে বাংলাদেশ সময় রাত ৯টায় ঠিকানা বাংলাদেশ-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে মুক্তি পাবে।
শর্টফিল্মটি প্রসঙ্গে জায়েদ খান এক গণমাধ্যমকে বলেন, জোহরান মামদানি সরাসরি তার সঙ্গে এতে অভিনয় করেছেন। তার সঙ্গে কাজ করতে পারা শুধু তার একার নয়, বরং লাল-সবুজের বাংলাদেশের জন্যই গর্বের বিষয়।
উল্লেখ্য, এর আগেও গত মার্চ মাসে এই শর্টফিল্মটির প্রথম পর্ব প্রকাশিত হয়েছিল, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।