সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

লেবাননে ইসরায়েলের বিমান হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৩ Time View

লেবাননের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শনিবার (২৩ মে) লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, স্থানীয় সময় ভোরে দখলদার ইসরায়েল এই বিমান হামলা চালায়। এর আগে মধ্যরাতের কিছু আগে ব্রিটালের কাছাকাছি অবস্থিত কৌশলগত পাহাড়ি এলাকা নাবি শ্রেইজে অন্তত পাঁচটি বিমান হামলা চালানো হয়।

টাইরে শহরে অবস্থানরত এএফপি’র এক সংবাদদাতা জানান, তিনি শহরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শুনেছেন। প্রথমে শহরের উপকণ্ঠে একটি ভবনে হামলা চালানো হয়, পরে শহরের ভেতরে আরও একটি হামলা হয়। এতে এলাকায় ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়ে।

এর আগে, ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রাই লেবাননের বুর্জ রাহাল গ্রামকে লক্ষ্য করে সতর্কবার্তা জারি করেন এবং স্থানীয়দের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেন।

এই সতর্কতার পর লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বাহিনী ও পৌর পুলিশের সদস্যরা স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ শুরু করেন। তারা মাইকিং করে বাসিন্দাদের দ্রুত এলাকা ত্যাগের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com