বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

গোপন বিয়ে নাকি নতুন চমক, কঙ্গনাকে ঘিরে জল্পনা

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৫ Time View

বলিউডের ‘কুইন’ খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত গোপনে বিয়ে করেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে তাকে সালোয়ার স্যুট, হাতে চুড়ি, কপালে টিপ, চোখে সানগ্লাস এবং গলায় মঙ্গলসূত্র পরা অবস্থায় দেখা যায়। এরপর থেকেই ভক্তদের মধ্যে প্রশ্ন উঠতে থাকে—তবে কি গোপনে বিয়ে সেরে ফেলেছেন কঙ্গনা?

এমন নানা জল্পনার মধ্যেই কঙ্গনা নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে মঙ্গলসূত্র পরা একটি ছবি শেয়ার করেন। সেখানে তিনি জানান, এটি কোনো বাস্তব ঘটনা নয়; একটি নির্দিষ্ট চরিত্রের জন্যই তার এই সাজ। ছবিটি কেউ একজন তুলেছেন বলেও উল্লেখ করেন তিনি।

কঙ্গনা আরও প্রশ্ন তোলেন, বিবাহিত নারীর সাজ নিয়ে এত আলোচনা কেন হচ্ছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, গোপনে বিয়ে করার কোনো পরিকল্পনা তার নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com