বুধবার, ১০ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

ঈদে মুক্তি পাচ্ছে ‘মালিক’, অ্যাকশন–রোমান্সে নজর কাড়ছেন শুভ ও মিম

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১৬ Time View

এবারের ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’।

ইতোমধ্যেই সিনেমাটির দুটি ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হয়েছে। প্রথম পোস্টারে আরিফিন শুভকে দেখা গেছে অ্যাকশন লুকে, আর দ্বিতীয় পোস্টারে বিদ্যা সিনহা মিমকে দেখা গেছে এক ভিন্নধর্মী ও মোহময়ী রূপে, যেখানে রোমান্টিক আবহ ফুটে উঠেছে।

সিনেমাটির পরিচালক সাইফ চন্দন জানিয়েছেন, এই দুটি পোস্টার প্রকাশের মাধ্যমেই ঈদে ছবিটির মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

জানা গেছে, সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের শেষ পর্যায়ের কাজ বর্তমানে কলকাতায় চলছে। সেন্সর বোর্ডের অনুমোদন মিললেই আগামী শনিবার (২৩ মে) থেকে একে একে প্রকাশ করা হবে গান ও অ্যাকশনভিত্তিক ট্রেলার।

সিনেমা ‘মালিক’ মূলত একজন জেদি মানুষের গল্পকে কেন্দ্র করে নির্মিত। মায়ের সম্মান ও অধিকার আদায়ের সংগ্রামে জড়িয়ে পড়ে এক পর্যায়ে অপরাধ জগতের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয় ‘মালিক’ চরিত্রটি, যেখানে অভিনয় করেছেন আরিফিন শুভ। অন্যদিকে, বিদ্যা সিনহা মিমকে দেখা যাবে একেবারেই নতুন ও ভিন্ন রূপে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com