শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

দেশে মুক্তি পাচ্ছে আলোচিত স্বল্পদৈর্ঘ্য ‘চকোলেট’

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৪৭ Time View

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত পরিচালক জসিম আহমেদ-এর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চকলেট’ শিগগিরই টাইমস অব বাংলাদেশ-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হতে যাচ্ছে। ২০ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রে শিশু ও নারীদের ওপর নির্যাতনের ভয়াবহ বাস্তবচিত্র তুলে ধরা হয়েছে, যা সাধারণত পর্দায় খুব একটা দেখা যায় না।

দেশে মুক্তির আগেই চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন শর্ট ফিল্মভিত্তিক টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়েছে। সম্প্রতি ব্রিটিশ চলচ্চিত্র পরিবেশনা প্রতিষ্ঠান শর্টস ইন্টারন্যাশনাল-এর সঙ্গে ‘চকলেট’-এর প্রদর্শনী চুক্তির মেয়াদ শেষ হয়েছে।

চলচ্চিত্রটি নিয়ে পরিচালক জসিম আহমেদ বলেন, “‘চকলেট’-এ শিশু ও নারীদের প্রতি চলমান নির্যাতনের বিষয়টি বাস্তবধর্মীভাবে তুলে ধরার চেষ্টা করেছি। সমাজের এমন কিছু অন্ধকার দিক রয়েছে, যা সচরাচর চলচ্চিত্রে উঠে আসে না।”

‘চকলেট’ চলচ্চিত্রে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, শতাব্দী ওয়াদুদ, আজিজুল হাকিম এবং শিল্পী সরকার অপু।

উল্লেখ্য, ২০১৭ সালে জসিম আহমেদের নির্মিত চলচ্চিত্র ‘দাগ’ প্রথমবারের মতো শর্টস ইন্টারন্যাশনালে প্রদর্শিত হয়। এরপর রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তাঁর আরেক চলচ্চিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয়। এ চলচ্চিত্রের জন্য তিনি তুরস্কে সেরা পরিচালকের সম্মাননা অর্জন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com