দেশের নাট্যাঙ্গনের সিনিয়র অভিনেতা দিলু মজুমদার হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২০ মে) রাত আনুমানিক ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এ নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
উল্লেখ্য, দিলু মজুমদার দীর্ঘ অভিনয় জীবনে অসংখ্য মঞ্চনাটক ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। বিশেষ করে নাট্যদল আরণ্য-এর বিভিন্ন প্রযোজনায় তার অভিনয় দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।
তার মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।