শনিবার, ২৩ মে ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

‘রাগ করলা’ ট্রেন্ডে শাকিব খান

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৮ Time View

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এখন নতুন এক সংলাপভিত্তিক ট্রেন্ড ছড়িয়ে পড়েছে। ক্যাপশন, কমেন্ট এবং মিম—সবখানেই নেটিজেনরা ‘রাগ করলা?’ ডায়ালগটি নিয়ে মেতে উঠেছেন।

এই ভাইরাল ট্রেন্ডে এবার যুক্ত হলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সম্প্রতি তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস–এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ট্রেন্ডটি নিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়।

পোস্টে শাকিব খানের একটি ছবি প্রকাশ করা হয়, যেখানে ক্যাপশনে লেখা ছিল—“রকস্টারের নেক্সট কনটেন্টের অপেক্ষায় আছে সবাই, কথাটা ঠিক না বেঠিক?” ছবির ভেতরে ব্যবহার করা হয় ভাইরাল সংলাপ “কী রাগ করলা”।

মূলত গত ১৭ মে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এই ট্রেন্ডের শুরু হয়। ভিডিওতে দেখা যায়, কাঁধে ঝোলা নিয়ে এক গণক এক যুবকের ভবিষ্যৎ নিয়ে নানা মন্তব্য করছেন এবং প্রতিটি বাক্যের শেষে আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন—“রাগ করলা?”

এরপর থেকেই সংলাপটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং দ্রুতই ট্রেন্ডে পরিণত হয়। এখন শাকিব খানের যুক্ত হওয়ায় বিষয়টি আরও আলোচনায় এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com