শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

খুন হলেন পাঞ্জাবি গায়িকা ইন্দর কৌর

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৩৮ Time View

নিখোঁজ হওয়ার ছয় দিন পর ভারতের পাঞ্জাবের লুধিয়ানার নীলো খাল থেকে জনপ্রিয় পাঞ্জাবি সংগীতশিল্পী ইন্দর কৌর–এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৯ বছর।

গত ১৩ মে রাতে বাজার করার কথা বলে নিজের ফোর্ড ফিগো গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন ইন্দর কৌর। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা শুরু থেকেই অপহরণের আশঙ্কা প্রকাশ করেছিলেন। অবশেষে ছয় দিন পর একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এ হত্যাকাণ্ডের পেছনে কানাডাপ্রবাসী সুখবিন্দরের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। তদন্তে জানা যায়, তিনি প্রথমে কানাডা থেকে নেপালে যান এবং পরে সীমান্ত পেরিয়ে গোপনে পাঞ্জাবে প্রবেশ করেন। এরপর ইন্দর কৌরকে অস্ত্রের মুখে অপহরণ করে হত্যা করা হয় বলে ধারণা করছে পুলিশ।

পরিবারের দাবি, প্রায় তিন বছর আগে ইনস্টাগ্রামের মাধ্যমে সুখবিন্দরের সঙ্গে পরিচয় হয় ইন্দরের। ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হলেও পরে ইন্দর জানতে পারেন, সুখবিন্দর বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। বিষয়টি জানার পর তিনি সম্পর্ক থেকে সরে আসেন। এরপর সুখবিন্দর তাকে বিয়ের প্রস্তাব দিলেও ইন্দর তা প্রত্যাখ্যান করেন। পরিবারের অভিযোগ, এর পর থেকেই তিনি বিভিন্নভাবে হুমকি পেয়ে আসছিলেন।

১৯৯৭ সালে জন্ম নেওয়া ইন্দর কৌর সংগীতশিল্পীর পাশাপাশি একজন মেকআপ আর্টিস্ট হিসেবেও পরিচিত ছিলেন। তার গাওয়া ‘রিচ স্ট্যান্ডার্ড’, ‘সোনা লাগড়া’, ‘দেশি সিরে দে’, ‘আফগান জট্টি’ ও ‘কিসান অ্যান্থেম’ গানগুলো পাঞ্জাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com