শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

কর মামলায় সম্পূর্ণ খালাস পেলেন শাকিরা, ফেরত পাচ্ছেন অর্থ

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩০ Time View

দীর্ঘ আইনি লড়াই শেষে স্পেনে কর সংক্রান্ত একটি মামলায় অব্যাহতি পেয়েছেন বিশ্ববিখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা।

২০১১ সালের আয়কর সংক্রান্ত বিতর্কে জড়িয়ে পড়েছিলেন এই সংগীতশিল্পী। ওই অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চললেও সম্প্রতি স্প্যানিশ ন্যাশনাল হাই কোর্ট তাকে সম্পূর্ণভাবে খালাস দেয় বলে জানা গেছে।

আদালতের রায়ে বলা হয়েছে, শাকিরার কাছ থেকে নেওয়া প্রায় ৫৫ মিলিয়ন ইউরো সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাষ্ট্রীয় কোষাগারকে। এর মধ্যে প্রায় ২৪ মিলিয়ন ইউরো আয়কর এবং প্রায় ২৫ মিলিয়ন ইউরো জরিমানা অন্তর্ভুক্ত ছিল।

মামলার নথি অনুযায়ী, স্পেনের কর কর্তৃপক্ষ দাবি করেছিল যে ২০১১ সালে শাকিরা অন্তত ১৮৩ দিন স্পেনে অবস্থান করেছিলেন, যা করদাতার আবাসিক মর্যাদা নির্ধারণের ন্যূনতম সময়সীমা হিসেবে ধরা হয়। তবে আদালতে সেই দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ওই বছর বিশ্ব সফরে ছিলেন শাকিরা। তিনি ৩৭টি দেশে মোট ১২০টিরও বেশি কনসার্টে অংশ নেন, যার ফলে বছরের বড় একটি সময় তার স্পেনের বাইরে কাটানোর বিষয়টি তার পক্ষের যুক্তি হিসেবে উপস্থাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com