শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

সালমান শাহ’র স্মৃতি ঘিরে নির্মিত ‘লাভ ৯৬’

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৩১ Time View

নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের আবেগ, ভালোবাসা ও নস্টালজিয়াকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন সিনেমা লাভ ৯৬। সিনেমাটি মূলত কিংবদন্তি চিত্রনায়ক সালমান শাহ–এর স্মৃতি, জনপ্রিয়তা এবং তার প্রতি দর্শকদের আবেগকে উপজীব্য করে নির্মাণ করা হয়েছে।

একসময় ব্যাটারিচালিত সাদাকালো টেলিভিশনে প্রিয় তারকাকে দেখার অপেক্ষা, ক্যাসেট প্লেয়ারে গান শোনা কিংবা রেডিওর জনপ্রিয় অনুষ্ঠান ঘিরে দর্শকদের উন্মাদনার যে সময় ছিল, সেই নব্বই দশকের আবহই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। সেই সময়ের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহ তার অভিনয়, স্টাইল ও রোমান্টিক উপস্থিতি দিয়ে অল্প সময়েই কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেন। তবে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার আকস্মিক মৃত্যু পুরো দেশকে শোকাহত করেছিল।

সেই আবেগঘন অধ্যায়ের প্রতিফলন হিসেবেই নির্মিত হয়েছে ‘লাভ ৯৬’। সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আরিয়ান খান ও পূর্ণতা। এছাড়াও অভিনয় করেছেন শিবা সানু, সানজিদা মিলা, তমাল মাহবুব, রেবেকা রউফ ও আরমান খান।

রাইসা ফিল্মস–এর প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ইভান মল্লিক। এর শুটিং হয়েছে টাঙ্গাইল, পুবাইলসহ সালমান শাহ অভিনীত একাধিক জনপ্রিয় সিনেমার পরিচিত লোকেশনে।

এরই মধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে সিনেমাটি আনকাট ছাড়পত্র পেয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com