সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরী ও বলিউডের প্রবীণ অভিনেতা চাঙ্কি পান্ডের একসঙ্গে তোলা একটি ছবি।
শনিবার (১৬ মে) নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেন চঞ্চল চৌধুরী। ক্যাপশনে তিনি লেখেন, “হঠাৎ দেখা……!!! চাঙ্কি পান্ডে।” ছবিটি দেখে ধারণা করা হচ্ছে, তাদের এই সাক্ষাৎ হয়েছে কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে।
ছবিটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষীর ধারণা, চঞ্চল চৌধুরী হয়তো বলিউডের কোনো বড় প্রজেক্টে যুক্ত হতে পারেন।
উল্লেখ্য, চাঙ্কি পান্ডে নব্বইয়ের দশকে বাংলাদেশি দর্শকদের কাছেও পরিচিত মুখ। তিনি স্বামী কেন আসামি ও বেশ করেছি প্রেম করেছিসহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন।