বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

ইকরা হত্যা মামলার তদন্ত ডিবির হাতে, পরবর্তী তারিখ ২৪ জুন

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ১৯ Time View

ছোট পর্দার অভিনেতা জাহের আলভী ও তার মা নাসরিন সুলতানা শিউলির বিরুদ্ধে দায়ের করা ইকরা হত্যাকাণ্ডের মামলার তদন্ত থানা পুলিশ থেকে সরিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম জানান, গত ১৪ মে মামলার তদন্তভার ডিবি পুলিশকে দেওয়া হয়। এরপর রবিবার (১৭ মে) মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।

তবে নির্ধারিত সময়ের মধ্যে ডিবি পুলিশ প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন আগামী ২৪ জুন পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরা আক্তারকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরবর্তীতে পারিবারিক কলহ ও নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন—এমন অভিযোগে তার পরিবার মামলা দায়ের করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com