বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার-কে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি ভারতের খ্রিষ্টান মেডিক্যাল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকদের বরাতে জানা গেছে, প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু করা হবে। এরপর শারীরিক অবস্থার উন্নতি হলে লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, কারিনার দুই ভাই মোস্তফা হামিদ এবং সাদাত হামিদ বর্তমানে চেন্নাইয়ে অবস্থান করছেন। তাদের রক্ত পরীক্ষা চলছে এবং তাদের মধ্য থেকেই একজন কারিনাকে লিভার ডোনেট করতে পারেন বলে জানা গেছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা কারিনা কায়সার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত সোমবার (১১ মে) রাত ১১টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে চেন্নাই নেওয়া হয়। এ সময় তার সঙ্গে ছিলেন মা লোপা কায়সার এবং দুই ভাই।