শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

নজরদারি ও তথ্য বিক্রির অভিযোগে নেটফ্লিক্সের বিরুদ্ধে টেক্সাসে মামলা

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৩ Time View

নজরদারি, বিনা অনুমতিতে তথ্য সংগ্রহ এবং সেই তথ্য বিক্রির অভিযোগ উঠেছে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এর বিরুদ্ধে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সোমবার (১১ মে) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে এ বিষয়ে কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছেন রাজ্যের অ্যাটর্নি জেনারেল।

মামলায় অভিযোগ করা হয়েছে, দীর্ঘদিন ধরে নেটফ্লিক্স ব্যবহারকারীদের জানিয়ে আসছে যে তারা ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করে না। তবে বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে। অভিযোগে বলা হয়, ব্যবহারকারীদের বেশি সময় ধরে প্ল্যাটফর্মে ধরে রাখতে নেটফ্লিক্স ‘ডার্ক প্যাটার্ন’ ব্যবহার করেছে। পাশাপাশি দর্শকদের দেখার অভ্যাস, পছন্দ-অপছন্দসহ বিভিন্ন তথ্য পর্যবেক্ষণ করে তা বাণিজ্যিক ডেটা ব্রোকার ও বিজ্ঞাপন সংস্থার কাছে বিক্রি করা হয়েছে।

টেক্সাসের কর্মকর্তারা অভিযোগ করেন, নেটফ্লিক্স মূলত শিশু ও পরিবারকে দীর্ঘ সময় স্ক্রিনে যুক্ত রেখে তাদের ডেটা সংগ্রহ করেছে এবং সেই তথ্য কোটি কোটি ডলারের বিনিময়ে বিক্রি করা হয়েছে।

মামলার নথিতে আরও বলা হয়েছে, ব্যবহারকারীরা যখন নেটফ্লিক্স ব্যবহার করেন, তখন কোম্পানিটিও তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করে। এ ধরনের কর্মকাণ্ডের জন্য সর্বোচ্চ ১০ হাজার ডলার জরিমানার বিধান রাখার কথাও উল্লেখ করা হয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছে নেটফ্লিক্সের পক্ষ। কোম্পানিটির এক মুখপাত্র বলেন, মামলাটি ভিত্তিহীন এবং ভুল তথ্যের ওপর দাঁড়িয়ে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com