শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

শহীদ মিনারে শ্রদ্ধা শেষে বনানীতে আতাউর রহমানের দাফন

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১৬ Time View

বাংলাদেশের স্বাধীনতাত্তোর ও কিংবদন্তি অভিনেতা আতাউর রহমানের জানাজা আজ (মঙ্গলবার, ১২ মে) রাজধানীর মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি আর্কেডে তার নিজ বাসভবনের সামনে অনুষ্ঠিত হয়েছে। পরে বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ রাখা হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর সোমবার (১১ মে) মধ্যরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, শুক্রবার গুরুতর আহত হয়ে গুলশানের একটি হাসপাতালে ভর্তি হন আতাউর রহমান। অবস্থার অবনতি হলে তাকে পরে ধানমন্ডির আরেকটি হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।

উল্লেখ্য, আতাউর রহমান বাংলাদেশের প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা, নির্দেশক ও লেখক হিসেবে সুপরিচিত ছিলেন। স্বাধীনতা-পরবর্তী মঞ্চনাটক আন্দোলনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি ২০০১ সালে একুশে পদক এবং ২০২১ সালে স্বাধীনতা পদকে ভূষিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com