শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন

বিশ্ব সিনেমার মহাকেন্দ্র কান উৎসবের ৭৯তম আসর শুরু

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩৫ Time View

কান চলচ্চিত্র উৎসব–এর ৭৯তম আসর শুরু হয়েছে কান শহর এ। বিশ্বের খ্যাতিমান তারকা, প্রযোজক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের অংশগ্রহণে মঙ্গলবার (১২ মে) থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ২৩ মে পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়, শহরের ঐতিহ্যবাহী পালে দে ফেস্টিভাল এ দে কঁগ্রে প্রাঙ্গণে।

এবারের আসরে মোট ২১টি চলচ্চিত্র প্রতিযোগিতায় রয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এবার হলিউড নির্ভরতা কিছুটা কমিয়ে আন্তর্জাতিক ও স্বাধীন চলচ্চিত্রকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

উৎসব কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মর্যাদাপূর্ণ ‘পাম দ’র’ পুরস্কারের জন্য বিশ্বের শীর্ষ নির্মাতারা প্রতিযোগিতা করছেন। তালিকায় রয়েছেন ইরানের আসগর ফারহাদি, স্পেনের পেদ্রো আলমোদোভার, জাপানের হিরোকাজু কোরে-এদা, পোল্যান্ডের পাওয়েল পাভলিকোভস্কি এবং জাপানের রিউসুকে হামাগুচি। যুক্তরাষ্ট্র থেকে অংশ নিচ্ছেন নির্মাতা ইরা স্যাক্স।

এবারের কান উৎসবের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন ফরাসি অভিনেত্রী আইসা মাইগা। প্রধান প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দক্ষিণ কোরিয়ার নির্মাতা পার্ক চান-উক।

উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরি-এর সিনেমা ‘দ্য ইলেকট্রিক কিস’। উৎসবজুড়ে থাকছে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্রের প্রিমিয়ার প্রদর্শনীও।

আগামী ২৩ মে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এর মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ এই আয়োজন।

উল্লেখ্য, এ আসরে আরও রয়েছে পেদ্রো আলমোদোভারের ‘বিটার ক্রিসমাস’, ক্রিস্টিয়ান মুঙ্গিউয়ের ‘ফিয়র্ড’, পাওয়েল পাভলিকোভস্কির ‘ফাদারল্যান্ড’, আসগর ফারহাদির ‘প্যারালাল টেলস’, রিউসুকে হামাগুচির ‘অল অব আ সাডেন’ এবং হিরোকাজু কোরে-এদার ‘শিপ ইন দ্য বক্স’সহ একাধিক আলোচিত চলচ্চিত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com