শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

বাফটা ২০২৬: রেকর্ড গড়ে চার পুরস্কার জিতল ‘অ্যাডোলেসেন্স’

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৯ Time View

২০২৬ সালের বাফটা টেলিভিশন অ্যাওয়ার্ডস ২০২৬–এ বড় সাফল্য অর্জন করেছে জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ অ্যাডোলেসেন্স। সিরিজটি একসঙ্গে চারটি বিভাগে পুরস্কার জিতে রেকর্ড গড়েছে।

রোববার (১০ মে) লন্ডনের রয়্যাল ফেস্টিভাল হলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে অ্যাডোলেসেন্স সিরিজের প্রধান চরিত্রে অভিনয়ের জন্য স্টিফেন গ্রাহাম সেরা অভিনেতার পুরস্কার পান। একই সিরিজ থেকে ওয়েন কুপার সেরা পার্শ্ব-অভিনেতা এবং ক্রিস্টিন ট্রেমারকো সেরা পার্শ্ব-অভিনেত্রীর স্বীকৃতি অর্জন করেন। এছাড়া সিরিজটি সেরা লিমিটেড ড্রামা বিভাগেও পুরস্কার জিতে নেয়।

জানা গেছে, নেটফ্লিক্সে আলোচিত এই সিরিজটি এর আগেই কারিগরি দিক থেকে আরও দুটি পুরস্কার জিতেছিল।

অ্যাডোলেসেন্স সিরিজটি যৌথভাবে রচনা করেছেন স্টিফেন গ্রাহাম এবং জ্যাক থর্ন।

এছাড়া অনুষ্ঠানে স্টিভ কুগান, নার্গেস রাশিদি এবং ক্যাথরিন পার্কিনসন তাদের অভিনয়ের জন্য সম্মাননা পান।

আন্তর্জাতিক সিরিজ বিভাগে পুরস্কার জিতেছে সেথ রোগান অভিনীত দ্য স্টুডিও।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com