শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

এক্সকে ভুলতে পারেননি কেয়া পায়েল!

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ৩৭ Time View

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল বলেছেন, “এক্স তো এক্সই, তাদের প্রতি ভালোবাসা কখনো ফুরায় না।” সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি শেষ হয়েছে দর্শকপ্রিয় ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’। পারিবারিক সম্পর্ক, টানাপোড়েন ও জীবনের বাস্তবতা নিয়ে নির্মিত নাটকটি দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে। এতে ‘মেহেরিন’ চরিত্রে অভিনয় করেন কেয়া পায়েল। এ চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেছেন।

অনুষ্ঠানে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে কেয়া বলেন, জীবনে এক্সদের প্রতি এক ধরনের অনুভূতি থাকবেই। তবে তার বর্তমান বা ভবিষ্যৎ জীবনসঙ্গীর অবস্থানই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ভাইরাল হওয়া প্রসঙ্গে অভিনেত্রী জানান, তিনি কখনোই শুধু ভাইরাল হওয়ার জন্য কাজ করেন না। বরং দর্শকের ভালোবাসা ও সম্মান অর্জনই তার মূল লক্ষ্য। এছাড়া ‘এটা আমাদেরই গল্প’ নাটকের জন্য পাওয়া পুরস্কারটি পুরো টিমকে উৎসর্গ করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com