প্রতি বছরের মতো এবারও বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। মে মাসের দ্বিতীয় রোববার এই বিশেষ দিনটি উদযাপন করা হয়, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও নানা উপায়ে তাদের মায়েদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ উপলক্ষে ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ বার্তা দিয়েছেন।
নিজের পোস্টে তিনি লিখেছেন, মাতৃত্ব একটি পবিত্র যাত্রা, যা সততা ও সত্যের ওপর দাঁড়িয়ে থাকে—কোনো লুকোচুরি বা বিতর্কের ওপর নয়।
মা দিবস উপলক্ষে তার এই বার্তায় মাতৃত্বের আবেগ, দায়িত্ববোধ, আত্মত্যাগ এবং বাস্তব জীবনের অভিজ্ঞতার প্রতিফলন ফুটে উঠেছে বলে মনে করছেন অনেকে।
এদিকে তার এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মা ও সন্তানের সম্পর্ক নিয়ে নিজেদের অনুভূতিও প্রকাশ করছেন।