রবিবার, ১০ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

২০২৬ বিশ্বকাপ উদ্বোধনীতে পারফর্ম করবেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক
  • Update Time : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১ Time View

২০২৬ সালের ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন ড্যান্সিং ডিভা নোরা ফাতেহি। কানাডার টরন্টোতে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা তারকার সঙ্গে একই মঞ্চে দেখা যাবে তাকে।

আয়োজনে আরও অংশ নেবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং অ্যালেসিয়া কারার মতো আন্তর্জাতিক সংগীতশিল্পীরা।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মোট ১৬টি শহরে ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। টরন্টোতে এই উদ্বোধনী আয়োজনের মাধ্যমে বিশ্বকে সাংস্কৃতিক ও সংগীত পরিবেশনায় স্বাগত জানানো হবে।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপ আয়োজক তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় পৃথকভাবে একাধিক উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ফিফা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com