আজ বিশ্ব মা দিবস। প্রতি বছরের মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় দিনটি। এ উপলক্ষে মায়েদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে নানা আয়োজন করেন সবাই।
বিশেষ এই দিনে নিজের দুই সন্তানকে নিয়ে আনন্দঘন মুহূর্ত কাটাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণী। অভিনয়ের ব্যস্ততার চেয়ে বর্তমানে মাতৃত্বকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। সময়ের বড় একটি অংশজুড়েই থাকে তার সন্তানদের সঙ্গ।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে একটি আবেগঘন ছবি শেয়ার করেন পরীমণী। ছবিতে দেখা যায়, দুই সন্তানকে পাশে নিয়ে বিছানায় শুয়ে আছেন তিনি। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “শুভ সকাল, প্রিয় মা দিবস।”
ছবিটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। ভক্ত-অনুরাগীরা মন্তব্যের মাধ্যমে পরীমণী ও তার সন্তানদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।
উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে ডোডোর গল্প সিনেমা, যেখানে দেখা যাবে পরীমণীকে।