বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

গুজব ছড়ানোয় ক্ষোভ, সুস্থ থাকার বার্তা রুনা লায়লার

বিনোদন ডেস্ক
  • Update Time : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৮ Time View

প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা-এর মৃত্যুর ভুয়া গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেশ-বিদেশে তার ভক্তদের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করেছে। তবে এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিজেই জানিয়েছেন শিল্পী।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে রুনা লায়লা জানান, তিনি সম্পূর্ণ সুস্থ ও ভালো আছেন। তিনি অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের গুজবের কারণে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের পরিচিতজনরা অপ্রস্তুত ও বিব্রত হচ্ছেন। বিষয়টি তার পরিবার ও ঘনিষ্ঠদের জন্যও মানসিকভাবে কষ্টদায়ক হয়ে উঠেছে।

জানা গেছে, দিল্লিতে ‘মিনার-ই-দিল্লি’ পুরস্কার গ্রহণের পরপরই সামাজিক মাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, ১৯৬৬ সালে উর্দু ভাষার ‘হাম দোনো’ চলচ্চিত্রের “উনকি নজরোঁ সে মোহাব্বত কা জো পয়গাম मिला” গান দিয়ে সংগীতজগতে আত্মপ্রকাশ করেন রুনা লায়লা। পরে “মেরা বাবু চেল চাবিলা” ও “দামা দম মাস্ত কালান্দার” গান দিয়ে ভারতসহ উপমহাদেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com