বাংলাদেশের আলোচিত মডেল ও চিত্রনায়িকা হুমায়রা সুবাহ আবারও বিয়ে করেছেন। বিষয়টি দীর্ঘদিন গোপন থাকলেও অবশেষে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্বামীর সঙ্গে ছবি শেয়ার করে সুবাহ জানান, কিছুদিন আগেই তাদের বিবাহ নিবন্ধন সম্পন্ন হয়েছে। ব্যক্তিগত ব্যস্ততা এবং নির্বাচনি কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে বিষয়টি আগে প্রকাশ করা সম্ভব হয়নি বলেও উল্লেখ করেন তিনি।
জানা গেছে, সুবাহর স্বামী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী এবং বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে তার পারিবারিক শিকড় ঢাকায়।
বিয়ের অনুভূতি জানিয়ে অভিনেত্রী বলেন, তারা শিগগিরই আনুষ্ঠানিকভাবে বড় আয়োজনের মাধ্যমে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করার পরিকল্পনা করছেন।
উল্লেখ্য, ২০২১ সালে কণ্ঠশিল্পী ইলিয়াস হোসাইনের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সুবাহ। তবে বিয়ের অল্প সময়ের মধ্যেই দাম্পত্য কলহ ও আইনি জটিলতার কারণে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।