বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

জাহ্নবীর বিয়ে নিয়ে ধোঁয়াশা, মুখ খুললেন বনি কাপুর

বিনোদন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৪ Time View

বলিউডে আবারও গুঞ্জন উঠেছে, খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন অভিনেত্রী জাহ্নবী কাপুর এবং শিখর পাহাড়িয়া।

ভারতীয় একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে তাদের বিয়ে হতে পারে বলে আলোচনা চলছে।

তবে এসব খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন জাহ্নবী কাপুরের বাবা ও খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা বনি কাপুর। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এসব কেবলই গুজব, বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

ভারতীয় প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৬ সালে তাদের বিচ্ছেদের খবর শোনা গেলেও গত কয়েক বছরে আবারও তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। বিভিন্ন পারিবারিক অনুষ্ঠান এবং মন্দির দর্শনেও শিখর পাহাড়িয়াকে কাপুর পরিবারের সঙ্গে দেখা গেছে।

অন্যদিকে, সম্প্রতি এক জনপ্রিয় টক শোতে জাহ্নবী কাপুর জানান, ভালোবাসা তার জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। তিনি বলেন, ভালোবাসার কারণে তিনি এখন আর নিজেকে অসহায় মনে করেন না এবং নিজের প্রকৃত সত্তাকে খুঁজে পেয়েছেন। তবে সে সময় তিনি কারও নাম প্রকাশ করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com