ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি তার দত্তক কন্যা প্রিয়মের জন্মদিনের বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। কাজের ব্যস্ততার মাঝেও সন্তানদের নিয়ে আনন্দঘন সময় কাটাচ্ছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের সঙ্গে কিছু ছবি প্রকাশ করেন পরীমণি। ক্যাপশনে তিনি লেখেন—“আমার মা, আমার ছোট্ট রঙিন প্রজাপতি। আমার বাচ্চা, আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল।”
ছবিগুলো প্রকাশের পর ভক্ত-অনুরাগীরা প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শুভকামনা জানান এবং পরীমণির মাতৃত্বের প্রশংসা করেন।
প্রকাশিত ছবিতে দেখা যায়, নীল ও সাদা বেলুনে সাজানো একটি সুন্দর ব্যাকড্রপের সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন পরীমণি। সামনে রাখা টেবিলে একটি থিম কেকও দেখা যায়, যা পুরো আয়োজনকে আরও আকর্ষণীয় করে তুলেছে।