আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘মালিক’। ইতিমধ্যেই এফডিসিতে সিনেমাটির একটি আইটেম গান ‘গুলগুলি পিঠা’র শুটিং সম্পন্ন হয়েছে।
জানা গেছে, জমকালো ও বিশাল সেটে চিত্রায়িত এই গানে আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে।
উল্লেখ্য, এর আগে ‘সাপলুডু’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এবার ‘মালিক’ সিনেমার মাধ্যমে আবারও জুটি বেঁধেছেন এই দুই তারকা।
প্রযোজনা সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সাইফ চন্দনের পরিচালনায় ‘গুলগুলি পিঠা’ গানে কণ্ঠ দিয়েছেন মিলা ইসলাম ও প্রতীক হাসান। গানের কথা লিখেছেন লুৎফর হাসান এবং সুর ও সংগীতায়োজন করেছেন অদিত রহমান।