শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন

১২তম অ্যানিমেটেড ব্লকবাস্টার ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪৩ Time View

২০২৬ সালে উত্তর আমেরিকায় মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে প্রথম দিকের সফল অ্যানিমেটেড ছবি হিসেবে জায়গা করে নিয়েছে ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’।

সিনেমাটি বর্তমানে উত্তর আমেরিকায় প্রায় ৪০০ মিলিয়ন ডলার আয় করেছে। বিশ্লেষকদের মতে, মুক্তির পঞ্চম সপ্তাহান্তে ছবিটি আয় করেছে ৩২.২ মিলিয়ন ডলার। এতে বিশ্বব্যাপী এর মোট আয় দাঁড়িয়েছে ৮৯৪.২ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭৩০ কোটি টাকা।

ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই ছবিটি বক্স অফিসে ১ বিলিয়ন থেকে ১.১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করতে পারে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পায় ‘দ্য সুপার মারিও গ্যালাক্সি মুভি’। বক্স অফিস ইতিহাসে এটি এখন ১২তম সর্বোচ্চ আয় করা অ্যানিমেটেড সিনেমা হিসেবে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

সিনেমাটি পরিচালনা করেছেন অ্যারন হরভাথ, মাইকেল জেলেনিক এবং পিয়েরে লেডাক। চিত্রনাট্য লিখেছেন ম্যাথিউ ফোগেল। এতে কণ্ঠ দিয়েছেন ব্রি লারসন, ভার্জিনিয়া ডেয়ার জেলেনিক, বেনি সাফডি, ক্রিস প্র্যাট, আনিয়া টেলর-জয় ও জ্যাক ব্ল্যাকসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com