শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

বিজেপিতে যোগ দিলেই রাহুল গান্ধীকে বিয়ে করবেন কঙ্গনা?

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১০ Time View

সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তেজনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া খবর ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

ভাইরাল হওয়া ওই পোস্টে দাবি করা হয়, অভিনেত্রী কঙ্গনা রানাউত নাকি রাহুল গান্ধীকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এবং শর্ত দিয়েছেন—রাহুল গান্ধী যদি বিজেপিতে যোগ দেন, তাহলে পরদিনই তাকে বিয়ে করবেন তিনি। এই দাবি একটি বিনোদনভিত্তিক মাধ্যমের নামে ছড়িয়ে পড়লে তা দ্রুত নেটদুনিয়ায় আলোচনার জন্ম দেয়।

তবে পরে স্পষ্ট হয় যে এটি সম্পূর্ণ ভুয়া খবর। অভিনেত্রী নিজেই এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, এটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, এমন কোনো মন্তব্য তিনি করেননি এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে নারীদের সম্মানহানির চেষ্টা করা হচ্ছে, যা নিন্দনীয়।

তিনি আরও পরিষ্কার করেন যে ছড়ানো খবরটি সত্য নয় এবং এটি বিভ্রান্তিকরভাবে তৈরি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com