শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন হুমা কুরেশি

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৪৫ Time View

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হুমা কুরেশি বিয়ে করতে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। তার হবু স্বামী রচিত সিং, যিনি পেশায় একজন অভিনয় প্রশিক্ষক।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছরের অক্টোবর বা নভেম্বরের শুরুতেই তাদের বিয়ের আয়োজন হতে পারে। ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতিও শুরু করেছেন তারা বলে জানা গেছে।

বিয়েতে পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মুম্বাইয়ে একটি বড় রিসেপশন পার্টির আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এক ব্যক্তিগত মুহূর্তে রচিত সিং হুমা কুরেশিকে প্রস্তাব দেন বলে জানা যায়, এবং তিনি তাতে সম্মতি দেন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত হুমা কুরেশি বা রচিত সিং কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা ঘোষণা দেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com