শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন

কিম সে-রনের মৃত্যু ঘিরে নতুন আইনি জটিলতায় কিম সু-হিউন

বিনোদন ডেস্ক
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫১ Time View

আবারও কিম সে-রনের মৃত্যুকে ঘিরে আইনি জটিলতায় পড়েছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা কিম সু-হিউন।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালে সিউলের সিওংসু-ডং এলাকায় নিজ বাসভবনে ২৪ বছর বয়সী অভিনেত্রী কিম সে-রন আত্মহত্যা করেন।

তার মৃত্যুর পর কিম সে-রনের পরিবার কিম সু-হিউনের বিরুদ্ধে শিশু কল্যাণ আইন লঙ্ঘনের অভিযোগ তোলে। পরিবারের দাবি, সে-রন নাবালিকা থাকা অবস্থায় থেকেই তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এছাড়া, পরে সে-রন আর্থিক সংকটে পড়লে সাহায্যের জন্য যোগাযোগ করলেও কিম সু-হিউন সাড়া দেননি বলেও অভিযোগ করা হয়।

এদিকে, সাংবাদিক লি জিন-হো দাবি করেছেন, মামলার খরচ সামলাতে গিয়ে কিম সু-হিউন বর্তমানে বড় ধরনের আর্থিক চাপে আছেন।

অন্যদিকে, চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে একটি প্রসাধনী প্রতিষ্ঠান তার বিরুদ্ধে প্রায় ২.৮ বিলিয়ন ওন (প্রায় ১.৯ মিলিয়ন মার্কিন ডলার) ক্ষতিপূরণ দাবি করে মামলা করেছে বলেও জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com