ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি আবারও অসুস্থ হয়ে পড়ায় ভক্তদের কাছে দোয়া চেয়েছেন। বর্তমানে তিনি কিছুটা শারীরিক অসুস্থতার মধ্য দিয়ে সময় পার করছেন বলে জানা গেছে।
সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে অ্যাডমিন শুভর পক্ষ থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে জানানো হয়, তানিয়া বৃষ্টি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন এবং দ্রুত সুস্থতার জন্য সবার দোয়া কামনা করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ে। এরপর ১৪ ফেব্রুয়ারি ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়।
পরবর্তীতে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারও সফলভাবে সম্পন্ন হয়।