বলিউডে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী তারা সুতারিয়া। কিছুদিন আগে বীর পাহাড়িয়ার সঙ্গে তার বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর এবার নতুন করে অভিনেতা আদিত্য রায় কাপুরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছে।
সম্প্রতি বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও বলিউড পার্টিতে তাদের একসঙ্গে দেখা গেছে বলে জানা গেছে। জনসমক্ষে তাদের ঘনিষ্ঠ উপস্থিতি নজর কেড়েছে পাপারাজ্জিদেরও।
ইন্ডাস্ট্রির একাধিক সূত্রের দাবি, সময়ের সঙ্গে সঙ্গে আদিত্য ও তারার মধ্যে বন্ধুত্ব আরও গভীর হয়েছে। এর আগে বীর পাহাড়িয়ার সঙ্গে তারার সম্পর্কের ইতি ঘটলেও আদিত্য রায় কাপুরও অতীতে একাধিক সম্পর্কের গুঞ্জনে ছিলেন।
বর্তমানে দুই তারকাই নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালে রেখে পেশাগত কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে এ বিষয়ে তারা বা আদিত্য কেউই এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
এদিকে ভক্তদের আগ্রহ এখন একটাই—কবে এই গুঞ্জন সত্যি হয়ে সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে আসেন এই তারকা জুটি।