আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বড় পর্দায় আসছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত চলচ্চিত্র ‘নাকফুলের কাব্য’। প্রেম, সামাজিক বাধা ও মানবিক সম্পর্কের গভীর টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে আগ্রহ তৈরি হয়েছে।
নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালে শ্রীমঙ্গলে, যেখানে টানা ২০ দিন ধরে চিত্রধারণ করা হয়। পরে ঢাকায় সম্পন্ন হয় বাকি শুটিংয়ের কাজ।
পরিচালক আলোক হাসান পরিচালিত এই চলচ্চিত্রে জুটি বেঁধেছেন আদর আজাদ ও পূজা চেরি। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলী রাজ, এল আর খান সীমান্ত ও শিখা মৌ।
নির্মাতাদের প্রত্যাশা, ঈদের এই বিশেষ সময়ে সিনেমাটি দর্শকদের হৃদয়ে আবেগ ও ভালো লাগার এক নতুন অনুভূতি এনে দেবে।