শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন

ফ্লাইটে জার্মানি যাওয়ার পথে অস্কার ট্রফি রহস্যজনকভাবে নিখোঁজ

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৫৩ Time View

এ বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী তথ্যচিত্র “মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন”-এর সহ-পরিচালক ও প্রধান চরিত্র পাভেল তালানকিনের অস্কার ট্রফি বিমানযাত্রার সময় রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে।

জানা যায়, নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লুফথানসার একটি ফ্লাইটে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। নিরাপত্তাজনিত কারণে যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) ৮.৫ পাউন্ড ওজনের ট্রফিটিকে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করে কার্গো অংশে পাঠানোর নির্দেশ দেয়।

তবে ফ্রাঙ্কফুর্টে পৌঁছানোর পর দেখা যায়, ট্রফি বহনকারী বাক্সটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে পাভেল তালানকিন বলেন, অস্কার ট্রফিকে কীভাবে ঝুঁকিপূর্ণ বস্তু হিসেবে দেখা হলো তা তিনি বুঝতে পারছেন না। তার দাবি, এর আগে বহুবার তিনি ট্রফিটি হাতে নিয়েই ভ্রমণ করেছেন, কিন্তু কখনো এমন সমস্যায় পড়েননি।

এদিকে লুফথানসা কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং হারানো ট্রফিটি উদ্ধারে অনুসন্ধান শুরু হয়েছে। সংস্থাটি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com