মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

পাঁচ বছরের দাম্পত্যের ইতি টানলেন অভিনেত্রী ইভলিন শর্মা

বিনোদন ডেস্ক
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৭ Time View

পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন বলিউড অভিনেত্রী ও মডেল ইভলিন শর্মা। দীর্ঘদিন পর এবার ব্যক্তিগত জীবনের কারণে আলোচনায় এলেন এই তারকা।

জানা যায়, প্রভাস ও শ্রদ্ধা কাপুর অভিনীত সাহো সিনেমার পর থেকেই অভিনয় জগত থেকে কিছুটা দূরে ছিলেন ইভলিন শর্মা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, অস্ট্রেলিয়ান ডেন্টাল সার্জন তুশান ভিন্ডির সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

একটি গণমাধ্যমকে ইভলিন শর্মা নিজেই তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেও সন্তানদের একসঙ্গে বড় করার বিষয়ে তারা দু’জনই দায়িত্বশীল থাকবেন।

উল্লেখ্য, ২০১২ সালে ফ্রম সিডনি উইথ লাভ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় ইভলিন শর্মার। এরপর তিনি নৌটঙ্কি শালা, ইশাক, ম্যায় তেরা হিরো ও ইয়ারিয়াঁসহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com